গম কাটা মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা | সারা সপ্তাহের খবর

গম কাটা মাড়াইয়ে ব্যস্ত খবর দিয়ে শুরু করছি জিলাইভ24 এর সাম্প্রতিক জগতের নিউজ আপডেট। আমরা প্রতিদিনের ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

গম কাটা মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা | সারা সপ্তাহের খবর

২০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০১ জন গ্রেফতার

জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক জয়পুরহাট কালাই থানা এলাকা থেকে ২০০(দুইশত) পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গম কাটা মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

 

গম কাটা মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা | সারা সপ্তাহের খবর

 

আবহাওয়া ভালো থাকায় খাদ্যে উদ্বৃত্ত জেলা জয়পুরহাটে চলতি ২০২২-২০২৩ মৌসুমে  গমের বাম্পার ফলন হয়েছে। কৃষকরা গম কাটা মাড়াইয়ে এখন ব্যস্ত সময় পার করছেন। এবার জেলায় ২ হাজার ৩ শ ৭৬ হেক্টর জমিতে গম চাষ হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৬ হেক্টর বেশি।

১০০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার

জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) বৃহস্পতিবার (৬ এপ্রিল) ভোর সাড়ে ৪টার সময় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ নামক মাদকদ্রব্যসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ডিবি জানায়, আটক দুই মাদক ব্যবসায়ী হচ্ছেন জয়পুরহাট সদর উপজেলার কল্যাণপুর গ্রামের ওমর আলীর ছেলে মো. নাছিম ইসলাম (২২) ও পাশের পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে মো. সৌরভ হোসেন (১৯)।

বিকালে নিখোঁজ, সকালে লাশ মিললো রেললাইনের পাশে

জয়পুরহাট হরিজন কলোনির পাশ থেকে জাহিদুল ইসলাম (৫৭) নামে নিখোঁজ এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। সোমবার (৩ এপ্রিল) সকালে তার লাশ উদ্ধার করা হয় । নিহত জাহিদুল সদর উপজেলার পুরানাপৈল গ্রামের বাসিন্দা ছিলেন। 

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

চুরির অপবাদে বৃদ্ধার ‘আত্মহত্যার’ অভিযোগ

জয়পুরহাটে মুরগি চুরির অপবাদ ওঠায় শাহাজন বেওয়া (৬৫) নামে এক বৃদ্ধা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (১ এপ্রিল) দুপুরে এই ঘটনা ঘটে। ওই বৃদ্ধা পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পানিয়াল গ্রামের মৃত আব্বাস আলী প্রামাণিকের মেয়ে।

গোটা দেশের চাহিদা মেটাচ্ছে জয়পুরহাটের কলা

য়পুরহাটে কলা চাষ করে অনেকেরই ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছে। জেলার অনেক পরিবারই এখন শুধু কলা উৎপাদনের মাধ্যমে জীবিকা নির্বাহ করছে। ভালো উৎপাদনের কারণে এ জেলায় গড়ে উঠেছে বড় একটি কলার বাজার। জয়পুরহাটসহ পাশের জেলা নওগাঁ বগুড়া ও দিনাজপুরের কিছু উপজেলা থেকেও নিয়ে আসা হয় এই কলার বাজারে কলা। যেখান থেকে প্রতিদিনই ২৫-৩০ ট্রাক কলা যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে।

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো ব্যক্তির

 

গম কাটা মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা | সারা সপ্তাহের খবর

 

জয়পুরহাট শহরের নাজমা সিনেমা হলের সামনে ট্রেনে কাটা পড়ে জাহিদুল ইসলাম (৫৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৩ এপ্রিল) ভোরে এ দুর্ঘটনা ঘট। জাহিদুল সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।

পাঁচবিবিতে গমের ফলনে কৃষকের মুখে হাসি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় গমের বাম্পার ফলন হয়েছে। এবার গম চাষাবাদ বেশি হওয়ায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। এরই মধ্যে মাঠ থেকে গম কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এবার শুরু থেকেই গমের বাম্পার ফলন ও বাজারে ভালো দাম পাওয়ায় লাভের স্বপ্ন দেখছেন উপজেলার কৃষকরা।

আরও দেখুনঃ

৩ thoughts on “গম কাটা মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা | সারা সপ্তাহের খবর”

Leave a Comment