খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২২ই মে ২০২৩, ১১:৩৭ এএম

ইনজেকশনসহ নারী মাদক কারবারি আটক,১ হাজার ৯০০ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)।

রোববার দিবাগত রাত ১০টার দিকে দিনাজপুরের নোয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১ হাজার ৯০০ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধারসহ ওই নারী কারবারিকে আটক করা হয়েছে।
সোমবার সকাল ৯টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব-৫।
আটক মোছা. নূর ছাফা (৪০) দিনাজপুর হাকিমপুর উপজেলার নোয়াপাড়া গ্রামের ইসাহাক আলীর স্ত্রী।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, নেশাজাতীয় ইনজেকশন বিক্রি করার জন্য অবস্থান করেছেন এক নারী। এমন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে নেশাজাতীয় মাদক ইনজেকশনসহ তাকে আটক করা হয়।

ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বলেন, আটক নূর ছাফা দীর্ঘদিন ধরে এই মাদক দিনাজপুরের বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারিদের নিকট সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে হাকিমপুর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য