দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে মানুষকে স্বস্তি দিতে জয়পুরহাটে স্বল্পমূল্যে সবজি বিক্রি কেন্দ্র চালু করেছে জামায়াতে ইসলামী।
জয়পুরহাটে স্বল্পমূল্যে সবজি বিক্রি করছে জামায়াত
শুক্রবার (১৫ নভেম্বর) সকালে শহীদ ডা. আবুল কাশেম ময়দানে সবজি বিক্রি কেন্দ্র চালু করা হয়। প্রথমদিনে আলু ৬০ টাকা, বেগুন ৩০ টাকা, পটোল ৩০ টাকা ও কাঁচা মরিচ ৮০ টাকা কেজি দরে বিক্রি করা হয়। রিকশাচালক জলিল মিয়া জাগো নিউজকে বলেন, বাজারের তুলনায় এসব সবজি কেজিপ্রতি ১০-১৫ টাকা কমে পাওয়া যাচ্ছে। তাই এখানে সবজি কিনতে এসেছি।


আরও পড়ুন: