আমাদের আজকের আলোচনার বিষয় জয়পুরহাট জেলার উপজেলা।
জয়পুরহাট জেলার উপজেলা:-
জয়পুরহাট সদর উপজেলা
জয়পুরহাট সদর-উপজেলা বাংলাদেশের জয়পুরহাট জেলার একটি প্রশাসনিক এলাকা। এই উপজেলার উত্তরে পাঁচবিবি উপজেলা ও দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলা, দক্ষিণাংশে আক্কেলপুর-উপজেলা, পশ্চিমে বদলগাছী উপজেলা, পূর্বে কালাই উপজেলা ও ক্ষেতলাল উপজেলা।

আক্কেলপুর উপজেলা
আক্কেলপুর উপজেলা বাংলাদেশের জয়পুরহাট জেলার একটি প্রশাসনিক এলাকা।
আক্কেলপুর-উপজেলা রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলায় অবস্থিত। আক্কেলপুর-উপজেলার মোট আয়তন প্রায় ১৩৯.৪৭ বর্গ কিমি (৫৩.৮৫ বর্গমাইল)। এই উপজেলার উত্তরে জয়পুরহাট সদর-উপজেলা ও ক্ষেতলাল উপজেলা, দক্ষিণে বগুড়া জেলার আদমদীঘি উপজেলা, পূর্বে বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলা, পশ্চিমে নওগাঁ জেলার নওগাঁ সদর উপজেলা ও বদলগাছী উপজেলা।

কালাই উপজেলা
কালাই উপজেলা বাংলাদেশের জয়পুরহাট জেলার একটি প্রশাসনিক এলাকা।
এই উপজেলার উত্তরে পাঁচবিবি উপজেলা ও গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা,দক্ষিণে ক্ষেতলাল উপজেলা ও বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা, পূর্বে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা ও গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা, পশ্চিমে জয়পুরহাট-সদর উপজেলা ও ক্ষেতলাল উপজেলা।
ক্ষেতলাল উপজেলা
ক্ষেতলাল উপজেলা বাংলাদেশের জয়পুরহাট জেলার একটি প্রশাসনিক এলাকা। এই উপজেলার উত্তরে পাঁচবিবি উপজেলা, দক্ষিণে আক্কেলপুর-উপজেলা ও বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলা, পূর্বে কালাই উপজেলা ও বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা, পশ্চিমে জয়পুরহাট সদর-উপজেলা ও আক্কেলপুর-উপজেলা।

পাঁচবিবি উপজেলা
পাঁচবিবি উপজেলা বাংলাদেশের জয়পুরহাট জেলার একটি প্রশাসনিক এলাকা।
এই উপজেলার আয়তন ২৭৮.৫৩ বর্গ কিমি। উত্তরে দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলা ও ঘোড়াঘাট উপজেলা এবং ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণে জয়পুরহাট সদর-উপজেলা, পূর্বে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা ও কালাই উপজেলা, পশ্চিমে জয়পুরহাট সদর উপজেলা ও ভারতের পশ্চিমবঙ্গ। প্রধান নদী : ছোট যমুনা, তুলসীগঙ্গা ও হরবতী।
আরও পড়ুনঃ
